
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ'র চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ২ হাজার ৩৫৮ জনের মধ্যে ভিজিএফ'র ১০ কেজি চাউল বিতরণ করা হয়।
(১৯ মে ২০২৬ইং), মঙ্গলবার সকাল সাড়ে আট টায় ভিজিএফ'র বিতরনের শুভ উদ্বোধন করেন ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড.মোঃ আব্দুল মান্নান । ভিজিএফ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়নের ট্যাগ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শেফালী পারভীন, মনিজা খাতুন, শাহিদা পারভীন, নিজাম উদ্দিন, শাহাদত হোসেন, সোরহাব হোসেন, গোলাম রসুল,আসাদুল ইসলাম, সেরাজুল ইসলাম প্রমুখ।
ভিজিএফ'র চাউল বিতরণের সময় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. মো: আব্দুল মান্নান বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার ১০ কেজি করে ভিজিএফ'র চাউল দিয়েছে। ১০ কেজির নিচে কম হলে আমাকে জানাবেন। ১০ কেজির নিচে চাউল দেওয়ার সুযোগ নেই। এই চাউল ক্রয় বিক্রয় করবেন না। যে ব্যক্তি ভিজিএফ'র চাউল ক্রয় বিক্রয় করবে, তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।