শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির জন্য এতিমখানায় ষাঁড় গরু দান

Download Photocard


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ডৌজানি হাজী বাড়ির বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের পক্ষে অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার এ কে এম জোবাইদ হোসেন ও ডা. রাবেয়া সুলতানা সুমির গর্ভধারিণী মা জনাবা রওশন আরা বেগম (আলহাজ) কোরবানির উদ্দেশ্যে অনুদান প্রদান করেছেন।
এই অনুদান গ্রহণ করেছে মানবিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গুলশান আরা এতিমখানা। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মেধা, মনন, আদর্শিক শিক্ষা এবং খাদ্য সচেতনতার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আদব-আখলাক, শিষ্টাচার ও উপস্থাপনা যে কাউকে মুগ্ধ করে। সুশৃঙ্খল ও মানবিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক তার প্রতিষ্ঠিত গুলশান আরা এতিমখানাটি নিজ অর্থায়নে পরিচালনা করে আসছেন। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সু-শিক্ষা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, মানুষ সৃজনশীলতার চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারে।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এই মহতী দানকে মহান আল্লাহ তায়ালা কবুল করুন এবং গুলশান আরা এতিমখানার সকল কার্যক্রমে বরকত দান করুন— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০