
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এবিসি মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি জনাব এম আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির অন্যতম সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফ হোসেন মিন্টু,উপজেলা বিএনপির নেতা টিপু তালুকদার,উল্লাপাড়া পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরাফাত রাজন,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ মাহমুদ খোকন, আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকার। উক্ত খেলার সভাপতিত্ব করেন সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিফাত হাসান। উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে জনাব এম আকবর আলী সকলকে নেশা ও খারাপ কাজ থেকে দূরে থাকার আহবান জানান। সকলকে ক্রিয়া প্রেমি হওয়ার আহবান জানান।তিনি বলেন এদেশের আজকের এই যুবকরা আগামী দিনের বাংলাদেশের হাল ধরবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে ভোট চান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন বিএনপি'র সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহব্বান জানান। তিনি ধানের শীষকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বলেন দল যার হাতে ধানের শীষ তুলে দিবে তার পক্ষে থেকে কাজ করে ধানের শীষকে বিজয় করে উল্লাপাড়াকে একটি আধুনিক ও অন্যতম শিক্ষক নগরী হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের লোকজন উল্লাপাড়াকে এক নামে চিনবে আমি সেই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাল্লাহ।তিনি আরো বলেন আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছে ততদিন আমি উল্লাপাড়াবাসীর সুখে-দুখে পাশে থাকতে চাই সকলে আমার জন্য দোয়া করবেন।সর্বশেষে তিনি আবারও সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।