
মোঃ মোকলেসুর রহমান মামুন,উল্লাপাড়া :
২৬ অক্টোবর ২০২৫, রবিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে উল্লাপাড়া বাজারে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাওছার আহমেদ রনি।
এসময় তিনি সাধারণ জনগণ, ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপি’র এই সংস্কারমূলক কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। কাওছার আহমেদ রনি বলেন,“তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা। এ কর্মসূচি বাস্তবায়িত হলে গণতন্ত্র ফিরবে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান জনগণের নিয়ন্ত্রণে আসবে এবং অর্থনীতি হবে দুর্নীতিমুক্ত।”
লিফলেট বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাধারণ জনগণকে ৩১ দফার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।