
মোঃ হোসেন আলী (ছোট্ট) :: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার
কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উল্লাপাড়া উপজেলা শহীদ নাজির উদ্দিন জেহাদ ১০ই অক্টোবর ১৯৯০ সাল স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন। তার শাহাদাতের পথ ধরে সেদিন গঠিত হয়েছিল স্বৈরাচার এরশাদ বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্য। তার এই আত্মত্যাগে স্বৈরাচার এরশাদের পতন ত্বরান্বিত হয় এবং স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এ দিবসটি উপলক্ষে শহীদ নাজির উদ্দিন জেহাদ ভাইয়ের ৩৫ তম শাহাদত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
শুক্রবার ( ১০ অক্টোবর ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা কবরস্থানে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে শহীদ নাজির উদ্দিন জেহাদ এর ৩৫ তম, মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মরহুমের কবরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার নবগঠিত আহ্বায়ক- এস.এম জুয়েল রানা, সদস্য সচিব আরিফুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলিফ, এসময়ে উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল, যুগ্ম আহ্বায়ক মারুফ,যুগ্ম আহ্বায়ক রাকিব, যুগ্ম আহ্বায়ক আশিক, সদস্য মোবারক, সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ ও উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, উল্লাপাড়া আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত ও সাধারণ সম্পাদক রেকাত, সাধারণ সম্পাদক রেকাত, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের স্বপন প্রমুখ।
এছাড়া অনেকে সহ- এবং উল্লাপাড়া উপজেলায় কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।