
মো.মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো:রাশেদুল ইসলাম রাশেদ। গত ২৩ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ২৩ মে২০২৬ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো।
চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো- সভাপতি মো : রাশেদুল ইসলাম রাশেদ , সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক মো: ফেরদৌস আলম , অভিভাবক সদস্য মো: শহিদুল ইসলাম সরকার ও শিক্ষক প্রতিনিধি সদস্য মো: লোকমান হোসেন।
নবমনোনীত সভাপতি মো:রাশেদুল ইসলাম রাশেদ বলেন , "আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এলংজানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধরে রাখতে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাব।"
এদিকে মো: রাশেদুল ইসলাম রাশেদ এলংজানী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর আশা, তাঁর দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়টি আরও সামনের দিকে এগিয়ে যাবে।