ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী( সিরাজগঞ্জ) :
নানা ধরণের কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জ এনায়েতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর অফিসে এনায়েতপুর থানা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা বলেন, ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমসহ সে সময় অনেকে ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা,
আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন সবুজ, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা আব্দুল রাজ্জাক, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল হক, মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী, মোঃ শহিদুল ইসলাম, ইদ্রিস আলম, প্রমূখ।






