
ইছাহাক আলী, এনায়েতপুর -চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আজ সোমবার (১৭ নভেম্বর) এনায়েতপুরের খোকশাবাড়ী গ্রামের বাসিন্দা জামায়াতে ইসলামীর কর্মী বরকতউল্লাহ মোল্লা (৫৬) গতকাল রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সন্ধ্যায় তার অসুস্থতা বেড়ে যায়, এসময় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আজ সকাল ৮ ঘটিকায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি এনায়েতপুর থানার সাংগঠনিক সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদুল ইসলামের ছোট ভাই।
জামায়াতে ইসলামীর কর্মী বরকত উল্লাহ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম। জানাজা নামাজে অংশগ্রহণ করে জানাজা পূর্ব বক্তৃতায় মৃত জামায়াতে ইসলামীর কর্মীর জন্য তার রুহের মাগফিরাত এর জন্য দোয়া করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, জানাজা নামাজে অংশগ্রহণকারীদের নিকট দোয়া কামনা করেন বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সেলিম রেজা, এএনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানার সাংগঠনিক সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম।