শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Download Photocard

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ মে ২০২৬) সকাল ৭ টার সময় এনায়েতপুর ইসলামীয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা হাফেজ সিয়াম অডিটোরিয়াম হল রুমে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী সভাপতিত্বে ও সঞ্চালনয় থানা সেক্রেটারি মোঃ আব্দুল কাদের প্রামাণিক। ঈদুল আজহার পর সংগঠনের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট মোঃ সাইদুল ইসলাম খান বলেন,শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরোও বক্তব্য রাখন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা, শ্রমিক নেতা মোঃ মকবুল আহম্মেদ, সোলাইমান হোসেন, শরিফুল ইসলাম প্রমূখ। নেতাকর্মীদের মধ্যে
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, শ্রমিক প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০