
ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনায়েতপুরের আলহেরা মার্কেটের সম্মুখে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সদস্য সিরাজগঞ্জ জেলার নায়েবে আমির ও সিরাজগঞ্জ _৫ আসনের জামায়াতে ইসলামী মনোনিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম, তিনি বলেন কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করুন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, মানুষকে জান্নাতের পথ দেখাই। মানুষের অধিকার, মানুষের সুন্দর জীবন যাপনের উপায় নিয়ে কথা বলি। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে চাই ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সিরাজগঞ্জ- ৬ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য ও এনায়েতপুরের থানা জামায়াতে ইসলামীর আমীর,ডাঃ মোঃ সেলিম রেজা,সিরাজগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য ও এনায়েতপুরের থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন । বিশেষ অতিথিগণ বলেন, জামায়াতে ইসলামী জন্ম নগ্ন থেকে অনেক জুলুম নির্যাতন রক্তচক্ষু, , ফাঁসির পথ, শাহাদতের পথ পাড়ি দিয়ে এসেছে। জামায়াতে ইসলামীকে টেক্কা দিতে গিয়ে আওয়ামী লীগের সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসিয়ে এদেশের খেটে খাওয়া শ্রমিক মুজুর মেহনতী মানুষের অধিকার আদায়ের করার সুযোগ দিবেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি আব্দুল কাদের, শ্রমিক নেতা সোলায়মান হোসেন , শাহজালাল হোসেন, আব্দুল হামিদ, রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন এর চৌহালী উপজেলা সভাপতি নুর আলম,
দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন চৌহালী উপজেলা সভাপতি সেলিম মন্ডল প্রমুখ।