
ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জ এনায়েতপুর খামারগ্রামের সুবিধা বঞ্চিত হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও তাদের হাতে কিছু উপহার সামগ্রী দেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ সেলিম রেজা।
গতকাল বুধবার (৮ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখার সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী, জামায়াত কর্মী মোঃ আল আমিন।প্রমূখ
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি আলোচনায় ডাঃ সেলিম রেজা বলেন, সংখ্যালঘু বলতে আমাদের মাঝে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী। আমরা সকলেই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একই গ্রামে বসবাস করি। একই সাথে ব্যবসা-বাণিজ্য চলাফেরা ওঠা বসা একজনের বিপদে আর একজন পাশে থাকার চেষ্টা করি। তাই আমাদের মাঝে কোন দূরত্ব থাকবে না। বিগত সময়েও আমরা আপনাদের পাশে থেকেছি, বর্তমানেও আছি। ভবিষ্যতেও আপনাদের পাশেই থাকবো,এবং সেই সাথে সকলে মিলে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়বো।