মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় দুই হাজার দুইশত জন পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি চাউল অসহায় দুঃস্থ, হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন করেন ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী।, এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে কামারখন্দ উপজেলা প্রশাসন কাজ করছে।” একই সাথে আমাদের ১ নং ভদ্রঘাট ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছর ন্যায়ে এ বছরেও ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জানান
চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এবং নির্বাহী অফিসার নিজেও এ কাজের তদারকি করা হচ্ছে। । তাই ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। প্রত্যেক কার্ডধারী হতদরিদ্র পরিবার সঠিক মাপে ১০ কেজি করে চাল পাবে তা নিশ্চিত করা হবে।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আগেই জেলার সব উপজেলায় ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হবে, যাতে দরিদ্র পরিবারগুলো আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। এছাড়াও আরো উপস্থিত কামারখন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও)ট্যাগ অফিসার সুদীপ কুমার সরকার, উদ্যোক্তা মোঃ শাহাব উদ্দিন সহ আরো অন্যন্যরা উপস্থিত ছিলেন।





