
মোঃ হোসেন আলী ছোট্র: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গ্রাম আদালতকে গতিশীল করার লক্ষে সাধারণ জনসাধারণের মাঝে ভিডিওচিত্র প্রদর্শনী ও গ্রাম আদালতকে গতিশীলের উপরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ এপ্রিল ২০২৬) বিকেলের দিকে কামারখন্দ উপজেলার শহীদ মিনার চত্বরে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ- ৩য় পর্যায়ে প্রকল্প আয়োজনে এ সভা ও ভিডিও প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হাডে তুলেদেন ওআদালতের সুফল এবং গুরুত্ব তুলে ধরেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন বলেন, গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালত হলো গ্রাম আদালত। গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। গ্রাম আদালতের এখতিয়ার সম্পূর্ণ মামলা অন্য কোন আদালত গ্রহণ করতে পারে না, গ্রাম আদালতে মামলা করলে কোন আইনজীবীর প্রয়োজন হয় না। যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোন সুযোগ নেই। স্থানীয় ইউপি সদস্য এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই আদালত বসে। এই আদালতের বিচারক সংখ্যা হল ৫ জন। আবেদনকারীর পক্ষে ১ জন স্থানীয় ইউপি সদস্য এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তি ১ জন এবং প্রতিবাদীর পক্ষে ১ জন স্হানীয় ইউপি সদস্য ও স্হানীয় গন্যমান্য ব্যক্তি ১ জন সহ ইউপি চেয়ারম্যান উপস্থিতিতেই এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাক্ষী দেওয়ার কোন সুযোগ থাকে না।
এসময়ে উপস্থিত ছিলেন জামতৈল ইউনিয়ন পরিষদের
প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার, সহ এলাকায় জন সাধারণ বৃন্দ।