মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কামারখন্দে ব্যতিক্রমী আয়োজনে পৌষ উৎসব পালিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী যুব সমাজের উদ্যোগে পৌষ উৎসব উদযাপন করেছে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রায় চার শতাধিক নেতাকর্মী ও গ্রামের সাধারণ মানুষ অংশ নেন। উৎসবের অংশ হিসেবে মাঠের একপাশে রান্না করা হয় ভাত, ডাল, ডিম ও সবজি।

বিএনপির নেতাকর্মীরা জানান, পৌষ মাস বাংলার ঐতিহ্যবাহী উৎসবের সময়। নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলা মেতে ওঠে। আগে বাংলার ঘরে ঘরে এই সময় উৎসবের আয়োজন করা হতো। তবে আওয়ামী লীগের শাসনামলে এই উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল। পট পরিবর্তনের পর এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নতুন উদ্যোমে পৌষ উৎসব উদযাপন করেছে।

নেতারা আরও বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই আয়োজন। বাংলার প্রকৃতিকে রঙিন করে তোলার এই উৎসব আমরা আরও বড় পরিসরে করতে চাই। উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়রা এই ধরনের আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান।

এ পৌষ উৎসবে প্রধান মেহমান ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০