
ছাম্মি আহমেদ আজমীর :
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে শতাব্দীর প্রাচীনতম ও ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন এবং বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,যুগ্ম-সাধারণ সম্পাদক গোপাল দাসসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ,অত্র মন্দিরে পুরোহিত,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন,মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।এদিনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস,স্বাধীনতার তাৎপর্য এবং দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য: আলোচনা ও প্রার্থনা শেষে ভক্তদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।