শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস, সম্পাদক এ্যাড:রনজিৎ মন্ডল স্বপন

ছাম্মি আহমেদ আজমীর :
ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির ধারক-বাহক প্রায় দুইশ’ত বছরের শতাব্দীর প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের ত্রি-বার্ষিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।এতে নবগঠিত কমিটিতে জীবন বিশ্বাস সভাপতি এবং অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ জুন ২০২৬) রাত ৮টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত থেকে নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, ঘুড়কা পৌর মহাশ্মশানের সভাপতি, কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির অন্যতম সদস্য এবং ত্রি-বার্ষিক নির্বাচনের সার্চ কমিটির আহবায়ক ভিপি অমর কৃষ্ণ দাস।

এসময় নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন ভিপি অমর কৃষ্ণ দাস তিনি বলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি আমাদের ঐতিহ্য,সংস্কৃতি ও ধর্মীয় চেতনার এক উজ্জ্বল প্রতীক।নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে মন্দিরের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।সকলের ঐক্য,সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও সমৃদ্ধ হবে।

নবনির্বাচিত সভাপতি বাবু জীবন বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে বলেন,এত বড় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্ব। মন্দিরের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি মানবিক মূল্যবোধ এবং ঐতিহ্য সংরক্ষণে আমি সকলের সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মন্দিরকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন বলেন,মন্দিরের উন্নয়ন,সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পূবের ন্যায় কাজ করে যাব। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোগের মাধ্যমে মন্দিরকে একটি আদর্শ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো।

উল্লেখ্য:কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সাধারণ সম্পাদক এডভোকেট রণজিৎ মন্ডল স্বপন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০