শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

কুষ্টিয়ার খোকসায় বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত-০৩, আহত অন্তত: ২২

Download Photocard

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত: ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই আশঙ্কাজনক অবস্থায় বলে জানা গেছে।

শনিবার (২৩ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক ছাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। অপর দুই নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ভ্যানটিকে রক্ষা করতে গিয়ে বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন মারা গেছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, দুইজনকে মৃত অবস্থায় এবং আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ১১জনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার পর এক নারী মারা গেছেন। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ওয়াদুদ হোসেন জানান, খোকসার সড়ক দূর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০