
টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে মোঃ আলতাব হোসেন সরকার নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। তাঁর এই জনসেবার ইচ্ছা কে অভিনন্দন জানিয়েছেন পুরো জামুরিয়া মডেল ইউনিয়নের সাধারণ মানুষ জন ।
কেননা মোঃ আলতাব হোসেন সরকার এক সম্ভান্ত্র পরিবারের সন্তান,পড়াশোনায় তিনি যথেষ্ট এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্মান (এম এ) ডিগ্রি নিয়েছেন এবং ছাত্র রাজনীতির সঙ্গে জরিত ছিলেন । তাছারাও তিনি ঘাটাইল উপজেলার যুবদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ছিলেন,এখন যে জামুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনটি দাড়িয়ে আছে সেটি তাদের ভূমিতেই ।বহুপূর্বে এই ইউনিয়ন পরিষদের এ জায়গাটি জনস্বার্থে দিয়েছেন তাঁরা
মোঃ আলতাব হোসেন সরকার মনে করেন মানব সেবা করা আমাদের পারিবারিক আদর্শ,যে কারণে আমি আমার পুরো জীবন জনস্বার্থের কাজে রত হতে চাই । এবং জামুরিয়া ইউনিয়ন এর পিছে পড়া,নিচে থাকা,অভাবী অধিকার বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে তাদের অধিকার আদায়ের কাজে নিজেকে বিলিয়ে দিতে চাই ।
আমার পাবার মত কোন আশা নেই,মহান আল্লাহ
তায়ালা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ
এখন বাকী জীবন টা আমি মানবসেবার কাজে
নিজেকে নিয়োজিত রাখতে চাই ।
আমার ইউনিয়ন বাসি যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণের চেষ্টায় আমি কাজ করতে চাই ।
মোঃআলতাব হোসেন সরকার আরো বলেন-আমি আগামী নির্বাচনে জামুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান
হিসাবে নির্বাচিত হলে পুরো জামুরিয়া ইউনিয়ন কে আরো উন্নত ইউনিয়ন বানাতে চেষ্টা করবো, এবং সকল প্রকারঅন্যায়,অবিচার,অনাচার,মাদক মুক্ত,পাপকে মুক্ত করতে কঠোর ভাবে প্রতিহত করা হবে, সু শাসন,সুবিচার,যা সাধারণ মানুষ প্রত্যাশা করে তা নিশ্চিত করা হবে । আমি চাই আমার ইউনিয়ন এর প্রতিটি মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করুক ।
,