
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার
দিগড় ইউনিয়ন বাসির প্রতি শ্রদ্ধাশীল শুভেচ্ছা জানিয়েছেন ফারুক হোসেন ( ফনি)চেয়ারম্যান ৭নং দিগড় ইউনিয়ম ।
প্রিয় ৭নং দিগড় ইউনিয়ন বাসি,আসসালামু আলাইকুম,পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস,ধর্ম প্রাণ মুসলমান গণ একমাস পানাহার বঞ্চিত হয়ে দেহ মন কে পবিত্র বানানোর চেষ্টায়রত--সকল মোমিন মুসলমান গণ সফল প্রাপ্ত হউক । তাদের উপরে নেমে আসুক সিমাহীন শান্তি, সর্বশক্তিমান এর তরফ হতে। সকলেই ভালো থাকুক সন্মুখের দিন গুলি ।
দিগড় ইউনিয়ন বাসির কল্যাণের পথকে প্রসস্থ করতে, ইউনিয়ন থেকে যা নির্ধারণ আছে সে সেবা আমি পৌঁছে দেবো মানুষের কাছে। আমি চাই কোন মানুষের যেনো কোন প্রকার হতাশা অভিযোগ না আনতে পারে, স্বজনপ্রীতি,না থাকে। ইউনিয়নের সেবা প্রাপ্তির পথকে গতিশীল করতে আমার সর্বোচ্চ প্রচেষ্ঠা থাকবে, আমি সেবা দিতে এসেছি বিনা স্বার্থে,যতদিন আমি এই ৭নং দিগড় ইউনিয়ন এর চেয়ারম্যান হিসাবে টিকে থাকবো,
মানুষের সেবায় নিবেদিত থাকবো ।সেবা আমার নিকট এবাদত সমতুল্য
পবিত্র রমজানের গুরুত্ব কে বজায় রাখিতে সবাই
সচেতন হয়ে,নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন,
ঝগড়া,বিবাদ,অতিরিক্ত আলাপচারিতা থেকে দুরে
থাকুন । আল্লাহ তায়ালার নেক রহমত সকলের প্রতি বর্ষিত হউক আমীন ছুম্মা আমীন ।