শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

চৌহালীর স্থল ইউনিয়নে নীতি,নৈতিকতা ও আধুনিকতায় গড়তে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হযরত আলী মোল্লা

Download Photocard

ইছাহাক হোসেন,এনায়েতপুর, চৌহালী প্রতিনিধি:

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চৌহালী উপজেলার ২ নং স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী মোল্লা

মোঃ হযরত আলী মোল্লা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ার পর নানাভাবে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। সরাসরি ও অনলাইন প্লাটফর্মে তিনি নিজে এবং তার সমর্থকেরা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে তিনি পরিচিতজন, শুভাকাঙ্ক্ষীদের সাথে যোগাযোগ করছেন, দোয়া ও সমর্থন কামনা।
হযরত আলী মোল্লা দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভাবে যুক্ত থাকার মাধ্যমে এলাকায় পরিচিত হয়ে উঠেন। তিনি এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। এরপর এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন। আওয়ামী লীগের বিগত শাসনামলে রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন, সংগ্রামে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, তার চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি নানা শ্রেণি পেশার মানুষের মাঝে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। মোঃ হযরত আলী মোল্লা চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার ব্যাপারে তার সমর্থকেরা বেশ আশাবাদী।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে মোঃ হযরত আলী মোল্লা বলেন, দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমি জনতার প্রার্থী হতে চাই। যদি স্থল ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেন, তাহলে
আমি ইউনিয়ন বাসীর ডোর টু ডোরে ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা পৌঁছে দিব ইনশা আল্লাহ।
আমার ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি গ্রামকে মাদক মুক্ত রাখবো। আমার ইউনিয়নবাসী কাউকে মাদক সেবন করতেও দেবো না এবং মাদক সম্রাট বদি হতে দেবো না। যারা মাদক কারবার করবে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে ।
মোঃ হযরত আলী মোল্লা আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি কেবল ক্ষমতার মাধ্যম নয় বরং মানুষের কল্যাণে কাজ করার একটি মহান দায়িত্ব। প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরনে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং কোনভাবেই নীতি ও আদর্শ থেকে এক বিন্দু পিছু পা হব না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০