
নিজস্ব প্রতিবেদক :
শনিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন সম্মেলন সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী হাফেজ আবু জাফর সরকার
প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্বরণ করে আওয়ামী লীগের জুলুল নির্যাতনকারীদের উদ্দেশ্যে বলেন যারা মুফতি আল আমিন সিরাজী রহ: কে নির্যাতন করেছেন তারা কোথায়? জাতি দেখতে চায় !তিনি চাদাবাজী, টেন্ডারবাজী মুক্তিতে পি"আর পদ্ধতিতে নির্বাচন চান।
আবু জাফর সরকার বলেন আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাই আমাকে মনোনীত করেছেন এজন্য সকলের দোয়া ও ভোট চাই।
তিনি আদর্শিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন, যুব আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হাবিবুল্লাহ তিনি বলেন আগামী দিনে ইসলামের বাক্স হবে একটা। জনগণ কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন।
বক্তারা চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে আহবান জানান। আগামীতে একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট প্রার্থনা করেন ।
বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলার সহ সভাপতি মুফতী আল আমিন হুসাইনী।
ইসলামী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুহা: আশরাফুল ইসলাম।
ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ সদর থানার সহ-সভাপতি সাবেক যুবনেতা, মুহাম্মাদ ইমরান হুসাইন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ সদর থানা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান মাহিন। সরকারি কলেজ শাখার সদস্য সচিব, আবু নোমান।
ইসলামী আন্দোলন ছোনগাছা ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ।
ছোনগাছা ইউনিয়ন(ছাত্র) শাখার সাধারণ সম্পাদক আবু আম্মার।
জাফর আহমেদ, আবু সাইম, আব্দুল কাদের প্রমূখ নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতি মোঃ ইউনুস আলী সহ-সভাপতি মোঃ শাহিন
মুহা.গাফফার কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ করানো হয়।