শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

জুড়ীতে বিজিবির অভিযানে ইয়াবা,মোটরসাইকেল ও স্বর্ণের চেইন উদ্ধারসহ আটক ২

Download Photocard

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির একটি নিয়মিত টহলদল সীমান্ত পিলার ১৮১৭/এম থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২ জন আসামীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য ৬০০ টাকা), একটি পালসার মোটরসাইকেল (মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা) এবং ১ ভরি ৭ পয়েন্ট স্বর্ণের চেইন (মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা)। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৬০০ টাকা।
আটককৃতরা হলেন— মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা মৃত শমশের আলী এবং মোঃ সাইফুল ইসলাম (৪৩), পিতা মৃত ফাতির আলী। উভয়ের বাড়ি জুড়ী উপজেলার মধ্যে বটুলী গ্রামে।

বিজিবি জানিয়েছে, আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল -এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০