শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

টাঙ্গাইলে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ লাইন্স মেসে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিলেন পুলিশ সুপার

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মেসে অনুষ্ঠিত হয়েছে প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইলের সভানেত্রী জনাব ফাতেমা খাতুন।

ঈদের আনন্দ ও সম্প্রীতি ভাগাভাগি করে নিতে আয়োজিত এ প্রীতিভোজ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ সময় পুলিশ সুপার উপস্থিত সকল কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য বন্ধন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতেও জেলা পুলিশের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে জনগণের সেবায় কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা। এছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইলের সদস্যবৃন্দ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বড়খানা অনুষ্ঠান জেলা পুলিশের সদস্যদের মাঝে উৎসবমুখর আবহ সৃষ্টি করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০