
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ জুন ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারসংক্রান্ত এবং পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদকবিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, "অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।"