শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২১ জন গ্রেফতার


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত, মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) সকালে টাঙ্গাইল জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনার আলোকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানে সর্বমোট ২১ জনকে আটক করা হয়। এ সময় মাদক উদ্ধার অভিযানে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জনগণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”
পুলিশের মতে, জনসচেতনতা ও জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০