
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ১৪ই মে ২০২৬ বিকালে ঠাকুরগাঁও জেলা বড় মাঠে জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল হক জেলা প্রশাসক,ঠাকুরগাঁও, বিশেষ অতিথি মোঃ বেলাল হোসেন,পুলিশ সুপার,ঠাকুরগাঁও, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন,সাবেক মেয়র,ঠাকুরগাঁও পৌরসভা,ঠাকুরগাঁও এবং সভাপতি মোঃ নাজমুল হক সুমন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,ঠাকুরগাঁও,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, ঠাকুরগাঁও,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহজাহান ও মো: রিজওয়ানুল হক | এছাড়াও অন্যান্য শিক্ষা অফিসারসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন | উক্ত ফাইনাল খেলায় হরিপুর উপজেলা বালক ৪ গোলে ও ঠাকুরগাঁও সদর বালিকা ১ গোলে বিজয়ী হন |