
মোঃ রাসেল মিয়া,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ রবিউল আউয়াল।
সোমবার (২৫ মে ২০২৬) সকালে ঈদুল আযহা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর অনন্য ত্যাগের স্মৃতি বহন করে আসছে এই পবিত্র ঈদ।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ঈদুল আযহার শিক্ষা আমাদের সেই মানবিক চেতনায় উজ্জীবিত করুক। ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।
রবিউল আউয়াল বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। সমাজের বিত্তবান মানুষ যদি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। কুরবানির পশুর মাংস সঠিকভাবে বণ্টনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আসুন আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় একযোগে কাজ করি। পবিত্র ঈদুল আযহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
সবশেষে তিনি তাড়াইল উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকলকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং বলেন, “মহান আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন, দেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেন এবং সকল মানুষকে সুখী ও নিরাপদ রাখেন।”
পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান মাননীয় সংসদ সদস্য ওসমান ফারুক এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।