
তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রসাশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জুলাই শহীদদের শ্রিতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রসাশনের উচ্চপদস্থ কর্মকর্তারা
সভায় বক্তারা জুলাই আন্দলনের পটুভুমি শহীদদের বীরত্ত্বগাথা এবং গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।
সভাপতির বক্তব্যে নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহান বলেন জুলাইয়ের শহীদরা আমাদের জাতীয় চেতনার প্রতিক তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন সুযোগ পেয়েছি তা কাজে লাগিয়ে আমাদের সম্মিলিতভাবে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একসাথে কাজ করতে হবে। এবং প্রসাশনের দিক থেকে প্রতিটি স্তরে তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) এ জেড এম নাহিদ হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিস্ট সেন গুপ্তা তাড়াশ থানার পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলম উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আযম উপজেলা প্রকৌশলী মোঃ রবিন হোসেন এবং ভেটেরিনারি সার্জন ডা বাদল মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ বিএনপির উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম জুলাই যোদ্ধা শাহিন বাবু ও সাব্বির খন্দকারসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।