
তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে অভিযান চালিয়ে বৃহত্তর নওগাঁ হাটে আইন অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করা অবস্থায় প্রায় ৫০ হাজার টাকার জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়ে তা ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
বাজার মনিটরিং ও দেশিও প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত এই ভ্যেম্যমান আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এ জেড এম নাহিদ হোসেন অভিযানকালে বৃহত্তর নওগাঁ হাটে মৎস্য আইন অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার সময় বাজার মূল্যে প্রায় পঞ্চাশ হাজার টাকার জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়ে ধংস করেন
এবিষয় তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন দেশিও প্রজাতির মাছ বংশ বিস্তারের স্বার্থে কারেন্ট জাল বিক্রি ও ব্যবহার সম্পূর্ন নিষেধ মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানটিতে সার্বিক সহযোগিতায় তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও আইন শৃংখলা বাহিনী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।