শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

তাড়াশে মাদক সেবন অবস্থায় যুবক আটক,১৫ দিনের কারাদণ্ড

Download Photocard

জিল্লুর রহমান,তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসান বাড়ি গ্রামে মাদক সেবন অবস্থায় এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১০ মে ২০২৬) তাড়াশ উপজেলার আসান বাড়ি গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ পিয়াস আলী (২৪) মাদক সেবন অবস্থায় ছিলেন। এ সময় সিরাজগঞ্জ জেলা ডিএনসি’র একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

অভিযান চলাকালে স্থানীয় ফোর্সের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে তাড়াশ থানার ডিউটি অফিসার জানান, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলেও নির্দিষ্ট অভিযোগের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে এলাকাবাসী দাবি করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান চালানো হলে মাদকাসক্ত যুবকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০