
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, তারাশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুমের জানাজা নামাজ আজ শুক্রবার(১ মে ২০২৬) বাদ মাগরিব" গ্রামের বাড়ি পেঙ্গুয়ারীতে এবং "বাদ এশা" তাড়াশ ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত হইবে। সবাইকে উক্ত নাজাজা নামাজে অংশ গ্রহন করার জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা জানানো হয়েছে।
"