শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

‎ত্যাগের রাজনীতি বনাম অর্থের প্রভাব: সিরাজগঞ্জবাসীর চোখে ‘জনতার নেতা’ সাইদুর রহমান বাচ্চু

Download Photocard



‎​সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

‎​সিরাজগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক তফসিল বা প্রচারণা শুরু হয়নি। তবে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এখনই সাধারণ মানুষের মুখে মুখে একটিই নাম—সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ ১৭ বছর ধরে যিনি দলের হাল ধরে আছেন, তাঁকে সিরাজগঞ্জবাসী ভালোবেসে ‘জনতার নেতা’ হিসেবেই গ্রহণ করতে প্রস্তুত। সকল বাধা-বিপত্তি ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাকে পেছনে ফেলে যিনি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকেছেন, তিনি হলেন সাইদুর রহমান বাচ্চু।


দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের জন্য নিরলস কাজ করে গেছেন। বিশেষ করে, গত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সিরাজগঞ্জে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। আর এ কারণেই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে রাজনৈতিকভাবে দমন করতে ও তাঁর কণ্ঠরোধ করতে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে। তাঁর বিরুদ্ধে মোট ৬২টি মামলা দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও তিনি পিছপা হননি, তৃণমূলের নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন এবং রাজপথে থেকে সিরাজগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রমকে সক্রিয় রেখেছেন।

মামলা-হামলার ভয় ও আইনি বাধা কখনোই সাইদুর রহমান বাচ্চুর জনকল্যাণমুখী কাজকে দমিয়ে রাখতে পারেনি। দিন-রাত ২৪ ঘণ্টা তিনি মানুষের সেবায় নিয়োজিত। এলাকার কোনো মানুষ অসুস্থ হলে বা বিপদে পড়লে সবার আগে ছুটে যান তিনি। ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সব মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও পরোপকারী ব্যক্তিত্ব।


‎​৫ আগস্টের পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে যখন সিরাজগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমাল নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, তখন সাইদুর রহমান বাচ্চু অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু সম্প্রদায়সহ সব স্তরের মানুষের বাড়িঘর ও ব্যবসা-বাণিজ্য পাহারা দিয়েছেন। তাঁর এই অসাম্প্রদায়িক ও মানবিক দৃষ্টিভঙ্গি সিরাজগঞ্জের মানুষের হৃদয়ে তাঁকে স্থায়ী আসন করে দিয়েছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে অভিভাবক হিসেবে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন।

‎​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে সাইদুর রহমান বাচ্চুকে জানেন ও স্নেহ করেন। সিরাজগঞ্জের তৃণমূলের রাজনীতিতে তাঁর অবদান এবং দীর্ঘ ১৭ বছরের নেতৃত্বদান কেন্দ্রীয় নেতৃত্বেরও নজর কেড়েছে।

‎নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী মাঠে নানা মেরুকরণ শুরু হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের এক সভাপতি বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের জোরে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। অর্থের প্রভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীকে তিনি নিজের পক্ষে নিয়েছেন এবং তাঁরা তাঁর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে সিরাজগঞ্জের সচেতন নাগরিক ও তৃণমূলের সাধারণ কর্মীরা এই টাকার রাজনীতির কাছে মাথা নত করতে নারাজ। সাধারণ মানুষ মনে করে, টাকার চেয়ে মানুষের ভালোবাসা ও ত্যাগ অনেক বেশি শক্তিশালী। সাধারণ মানুষ তাদের বিপদের বন্ধু সাইদুর রহমান বাচ্চুকেই আগামী দিনের মেয়র হিসেবে দেখতে চায়। সকল স্তরের মানুষ বাচ্চুকেই তাদের যোগ্য অভিভাবক মনে করেন।

সামনে নির্বাচন ঘনিয়ে এলে এই জনসমর্থন আরও জোরালো হবে বলে মনে করছেন স্থানীয়রা। সততা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার কারণেই সিরাজগঞ্জবাসী আগাম থেকেই সাইদুর রহমান বাচ্চুকে তাদের যোগ্য মেয়র হিসেবে বিবেচনা করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০