
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড.আব্দুল মান্নান এর দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৭ মে ২০২৬) বেলা ১১ টায় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড.আব্দুল মান্নান এর দায়িত্ব গ্রহণ ও প্রাক্তন প্রশাসক সাইদী রহমান এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ রোকনী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান লেবু।
স্বাগত বক্তব্য রাখেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুল মান্নান ও প্রাক্তন প্রশাসক সাইদী রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী, ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.এস এম নাজমুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী, সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, রেজাউল করিম, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শাহিদা পারভীন, খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেন, খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মৃদুল,সদস্য সচিব হ্নদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রুবেল রানা প্রমুখ।