মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
দুঃসময়ের লড়াকু সৈনিক রুমানা মোর্শেদ কনকচাঁপাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার জোরালো দাবি তৃণমূলের

দুঃসময়ের লড়াকু সৈনিক রুমানা মোর্শেদ কনকচাঁপাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার জোরালো দাবি তৃণমূলের


‎সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
‎​সিরাজগঞ্জ ও কাজিপুরের সাধারণ মানুষের কাছে সাহসিকতা ও আপসহীন নেতৃত্বের এক অবিচ্ছেদ্য নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। আসন্ন সংরক্ষিত নারী আসনে তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় স্থানীয় সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীরা। তাদের দাবি, দুঃসময়ে মাঠ না ছাড়া এই ত্যাগী নেত্রীই সংসদে সিরাজগঞ্জের মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন।

দুঃসময়ের লড়াকু সৈনিক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাল সময়ে বারবার হামলা, ভয়ভীতি এবং নানামুখী বাধার সম্মুখীন হয়েছিলেন রুমানা মোর্শেদ কনকচাঁপা। তবে কোনো অপশক্তিই তাকে রাজপথ কিংবা ভোটের মাঠ থেকে পিছু হটাতে পারেনি। জীবনঝুঁকি নিয়ে তিনি মাঠ চষে বেড়িয়েছেন এবং সাধারণ মানুষের মনোবল চাঙ্গা রেখেছেন।
‎​মাতৃস্নেহে আগলে রাখা নেতৃত্ব এলাকার মানুষের মতে, কনকচাঁপা কেবল একজন নেত্রী নন, বরং তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে এক পরম আশ্রয়ের নাম। প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি সাধারণ মানুষকে মাতৃস্নেহে আগলে রেখেছেন। বিপদে-আপদে সবার আগে তার উপস্থিতি সিরাজগঞ্জ-কাজিপুরবাসীর হৃদয়ে তাকে বিশেষ জায়গা করে দিয়েছে।


‎​স্থানীয় মানুষের প্রাণের দাবি তুলে ধরে সিরাজগঞ্জের একাধিক বাসিন্দা জানান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ত্যাগের এক অনন্য উদাহরণ। তার মতো সাহসী ও লড়াকু একজন নেত্রীকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিলে সিরাজগঞ্জের উন্নয়ন ও নারীদের ক্ষমতায়ন আরও বেগবান হবে।
‎​ত্যাগী এই নেতৃত্বের মূল্যায়ন হবে এবং রুমানা মোর্শেদ কনকচাঁপা সংসদ সদস্য হিসেবে এই জনপদের মানুষের সেবা করবেন—এমনটাই এখন মূল প্রত্যাশা কাজিপুরবাসীর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১