
ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিরাজগঞ্জ জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মো: ফকরুল ইসলাম রাকিব ও সকল সদস্য বৃন্দ। এক শোক বার্তায় সমিতির সভাপতি মো:ফকরুল ইসলাম রাকিব বলেন,বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ।দেশের রাজনীতিতে তার অবদান ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও সাহসী রাজনৈতিক নেত্রীকে হারালো।শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পক্ষ থেকে সিরাজগঞ্জ শহরের বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা দোয়া ও শোক পালন কর্মসূচি প্রচার প্রচারণা করেন।
উল্লেখ্য- ৩০শে ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। তিনি কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।