মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
দুঃসময়ের লড়াকু সৈনিক রুমানা মোর্শেদ কনকচাঁপাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার জোরালো দাবি তৃণমূলের

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ছাম্মি আহমেদ আজমীর :
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৮শ বস্তা ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মাদ্রাসা ও কবরস্থান মাঠে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) রবিন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসসাদিক জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের প্রকৌশলী ব্রজেন্দ্র কুমার সরকার, প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, প্রকৌশলী শ্যামল কুমার দাসসহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১