রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাটোর প্রতিনিধি  : নাটোরে মহাসড়ক ও পৌরসভা এলাকার প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ।

আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী।

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। এর আগেও কয়েকবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। এবার উচ্ছেদ করার পরে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। আবারও অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানাও আরোপ করা হবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী বলেন, সড়ক বিভাগের জায়গাতে যেসব অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করা হচ্ছে। অনেকগুলো স্থাপনা মালিকরা নিজেরাই সরিয়ে নিয়েছে।

এক্সেভেটর, বুলডোজার সহযোগে উচ্ছেদ অভিযানে সড়ক বিভাগের কর্মকর্তা ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের বড়হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস ও প্রধান সড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণে দুই দিন ধরে মাইকে প্রচারণা চালায় সড়ক বিভাগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১