রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নাটোরে বাউয়েটের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী শোভাযাত্রা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব) মো. শওকত হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব.) হ্লা হেনমং, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব.) মো. মনজিনুল মুবীন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী এবং বিদায়ী শিক্ষার্থীরা।

বাউয়েট প্লাজায় বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

দিবসটি স্মরণীয় করে রাখতে ক্যাম্পাস প্রাঙ্গণে আলপনা আঁকা, সিগনেচার ফেস্ট, শাড়ি-পাঞ্জাবি ডের আয়োজন করা হয়। এ ছাড়াও সন্ধ্যায় বাউয়েট কালচারাল ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। 

গতকাল বিদায়ী ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েশন ডিনার ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১