
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলায় ১ নং অমর খানা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আনিছুর রহমান আনিছ । তিনি বিভিন্ন গ্রামে গিয়ে বয়স্ক, অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। সম্প্রতি তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় পরিবার,বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়ীতে গিয়ে তাদের খোঁজ খবর নেন
এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। মোঃ আনিছুর রহমান বলেন- আমি দেখেছি আমার ইউনিয়নে অনেকেই সরকারি অনুদান থেকে বঞ্চিত তাই এবার মনস্থির করেছি আমাকে জনগণ নির্বাচিত করলে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে অঙ্গীকারাবদ্ধ এবং জনগণের সেবা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য ।

আমার প্রাধান লক্ষ্য- আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এক বৃদ্ধ চাচা চা খেতে খেতে বলেন চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের বাবা আমাদের ইউনিয়নের একজন সুনামধন্য ও ভালো মনের মানুষ ছিলেন যার প্রভাব, নীতি ও আদর্শ আনিছুর রহমান আনিছ ধরে রেখেছেন। সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। তার এই মানবিক কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ ।তারা আশা প্রাকাশ করেন ভবিষ্যতেও তিনি জনগণের কল্যাণে কাজ অব্যাহত রাখবেন।