শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

পঞ্চগড় সদরে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও অনলাইন জুয়াড়ীসহ আটক-৪

Download Photocard

মোঃ মোহন মিয়া , পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সদর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এলাকায় আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ৫মে ২০২৬ পুলিশ। অভিযানে মাদকদ্রব্য ও অনলাইন ক্যাসিনোসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।

এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই মো. আবু তাহের, এসআই মো. মেহেদী এবং এএসআই জাহিদ ইসলামসহ সঙ্গীয় ফোর্স হাড়িভাসা এলাকায় অভিযান পরিচালনা করেন।

উপজেলার ৭নং হাড়িভাসা ইউপির ৫নং ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকা, সাদিকুল ইসলাম (২০), পিতা: মৃত নূর ইসলাম কে আটব করে ১০০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা (নং-১৩, তারিখ: ০৫/০৫/২৬) রুজু করা হয়েছে।

অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলায় পৃথক এক অভিযানে হাড়িভাসা এলাকা থেকে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলা অবস্থায় দুইজনকে আটক করা হয়।
আটক কৃতরা হলো নুরুজ্জামান হক প্রধান (৩৮), পিতা: মো. রফিকুল হক প্রধান। ও জমির হোসেন, পিতা: মৃত আলী হোসেন।

আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ০৫/০৫/২৬)।

এদিকে বলেয়াপাড়া এলাকা থেকে মো. আশরাফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে এক পুড়িয়া গাঁজাসহ সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে পঞ্চগড় সংক্ষিপ্ত বিচার আদালত তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড) প্রদান করেন।

পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম জানায়, আটককৃত আসামিদের যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০