
মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সীমান্তে ৫৬ ব্যাটালিয়ান বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৪টি ভারতীয় গরু আটক
পঞ্চগড় সীমান্তে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে চারটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার (৭- জুন ২০২৬) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক সদর উপজেলার ১ নং অমর খানা ইউনিয়নের আবালু পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। ভিতরগড় বিওপির নিয়মিত টহল দল বিজিবি ।নায়েব সুবেদার মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪৪/৫ আর হতে আনুমানিক ১০ গজ দক্ষিনে বাংলাদেশের অভ্যন্তরে একটি সফল অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়েছে সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযনিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে যে কোন মূল্যে চোরাচালান রোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদাপ্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।