শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

পাবনায় সহকর্মীদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্বদিন সরদার, পাবনা বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পাবনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সহকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ ।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স, পাবনা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশগ্রহণ করেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার  মোঃ ছুফি উল্লাহ  এবং জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ফোর্স সদস্যরা।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা।

এছাড়াও পুলিশ সুপার ও জেলা প্রশাসক সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের এই মিলনমেলায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০