মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও বিপি দিবস পালন  
আগে দলের কর্মী পালার জন্য টিআর-কাবিখা প্রকল্প দেয়া হতো- চাটমোহরে নব-নির্বাচিত এমপি মাওলানা আলী আছগার
পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন মালিথা ও ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার
সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান ও জরিমানা
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন
সিরাজগঞ্জে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের উদ্যোগে ভাষা শহিদদের ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন
সিরাজগঞ্জে গার্লস গাইড এসোসিয়েশন কর্তৃক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৯ তম জন্মবার্ষিকী পালিত
সিরাজগঞ্জে জেলা স্কাউটসের উদ্যোগে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন
সবচেয়ে অলস ডিপার্টমেন্ট হলো কৃষি

পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন মালিথা ও ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল আমিন মালিথা কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের ছাতিয়ানী এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উক্ত মহল্লার মরহুম কালাম মালিথার ছেলে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আল-আমিন মালিথা, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ মালিথা, জেলা ছাত্রলীগের নেতা ইফতে আরাফাত সিফাত, রাজু, মেহেদী হাসান তপু ও শীষের নেতৃত্বে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সেখানে কিছু সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে প্রভৃতি শ্লোগান দেয়। এরপরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে তারা পুরাতন বাসষ্ট্যান্ডের গলি দিয়ে দ্রুত চলে যায়। উল্লেখ্য, একই ঘটনায় শহরের গোবিন্দা থেকে ছাত্রলীগের সাবেক নেতা রাজুকে গ্রেফতার করেছে পুুলিশ। পুলিশ জানায় ধৃতদের বিরুদ্ধে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের হামলার মামলা ও নাশকতার মামলা সহ নানা অভিযোগ রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭