শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার ১১ মে দুপুর ২ টায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মমতাজ খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মওলানা মোঃ আলী আছগার ৭০,পাবনা-০৩ এলাকার মাননীয় সংসদ সদস্য।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুজ্জামান নির্বাহী কর্মকর্তা ভাঙ্গুড়া উপজেলা,পাবনা।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হালিম মাযহার,ভাঙ্গুড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ গড়া ও নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভালো লেখাপড়ার বিকল্প কোন রাস্তা নেই, তোমার নিজ ও পরিবারের জন্য অবশ্যই তোমাকে মানুষের মত মানুষ হতে হবে,আর মানুষের মত মানুষ হতে গেলে তোমাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না,তাই তোমাকে ভালো লেখাপড়ার করে মেধাবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,তবই দেশ ও তোমার মঙ্গলময় জীবন গড়তে পারবে।
বিশেষ অতিথি মোঃ আরিফুজ্জামান বলেন মেধাবী হতে চাইলে প্রথমে অবশ্যই তোমাদের কে ভালো পড়ালেখা করতে হবে, ভালো পড়ালেখার ব্যতীত কেউও ভালো কিছু করতে পারে না।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম তার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য একটি মুল্যবান কথাই বলেন নিয়মিত স্কুলে আসতে হবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে ভালো পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারি ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

সভাপতি তার বক্তব্যে এই সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে আজকের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০