শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

পাবনা-সিরাজগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে পাবনা- সিরাজগঞ্জ অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চাটমোহরের কৃতিসন্তান এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ এবং ধারা ২৬(২) অনুযায়ী নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম ও ঠিকানা প্রকাশ করে এ তথ্য জানায়।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনের ভিত্তি তে পাবনা-সিরাজগঞ্জ এলাকা থেকে “এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা” জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর উপজেলার কৃতি সন্তান হওয়ায় এলাকায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। দুই জেলা মানুষ আশা করছেন, জাতীয় সংসদে তিনি পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকার অবদান রাখবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০