শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ) রাতে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার), পুলিশ সুপার, সিরাজগঞ্জ। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি, পারস্পরিক সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ শিল্পীদের পাশাপাশি স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ সংগীত, নৃত্য ও মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের মাঝে ছিল প্রাণবন্ত ও আনন্দঘন আবহ।

এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পুলিশ সপ্তাহ-২০২৬ এর আয়োজনকে আরও বর্ণিল ও তাৎপর্যমণ্ডিত করে তোলে।

সার্বিকভাবে প্রাণবন্ত আয়োজন, মনোমুগ্ধকর পরিবেশনা ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০