শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

বগুড়ায় ইসলামিয়া আই কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন

Download Photocard

বগুড়া প্রতিনিধি :

আজ ১ মে ২০২৬ (শুক্রবার) বগুড়া শহরের সূত্রাপুর তেতুলতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “ইসলামিয়া আই কেয়ার সেন্টার”। বিকেল ৫ টায় ফিতা কর্তন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু জাহেদ মোঃ ফিরোজ (লায়েল), সরকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অ্যানেসথেসিয়া বিভাগ) এবং সভাপতি, বি.এস.এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন ডাঃ মোঃ অক্ষয় কুমার রায় ও ডাঃ মোছাঃ শাহরিন ফেরদৌস। এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ—ফজলে রাব্বি, মোঃ আব্দুর রহমান আপেল, এনামুল হক সরকার ও মোঃ আল-আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটি বিনামূল্যের চক্ষু মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

প্রতিষ্ঠানটির পরিচালকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাত্র ২০০ টাকা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬০০ টাকা ভিজিটে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে চোখের বিভিন্ন জটিল রোগের চিকিৎসার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে অপারেশনের সুবিধাও থাকবে।
এছাড়া স্বল্প খরচে চোখের পরীক্ষা-নিরীক্ষা, পাওয়ার নির্ধারণ (প্রেসক্রিপশন) এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে বলেও তারা জানান।

নতুন এই চক্ষু চিকিৎসা কেন্দ্রটি এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০