শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে বাসদের মানববন্ধন ও সমাবেশ

ছাম্মি আহমেদ আজমীর :
বিদ্যুৎ এবং এক মাসের ব্যবধানে দুই দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার,জেলা সদস্য আব্দুল্লাহ আল মামুন,পলাশ কুমার ঘোষ,তারিকুজ্জামান টরিক ও সঞ্জয় কুমার গৌর। এছাড়াও কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মাহাবুবে খোদা টুটুল।

বক্তারা এসময় বলেন,বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় বাস, লঞ্চসহ বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে।

নেতৃবৃন্দরা আরও বলেন,জনগণের স্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে সরকারকে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য: সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় সেবার ব্যয় সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের কাছে জনবান্ধব নীতি গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০