
আলী আশরাফ :
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ দিবস পালন করা হয়।
আজ (৫ জুন ২০২৬), শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ও ৩নং চায়না বাঁধে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বৃক্ষরোপন করেন।
বৃক্ষরোপনের সময় প্রতিদিন সিরাজগঞ্জ শহর পরিষ্কার পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবী টিম উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, বন উজাড়, জীব বৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে মানবসভ্যতা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি পরিবেশ রক্ষার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
এ বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র্যালি, সেমিনার এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে।
(৫ জুন ২০২৬), শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ ৩নং চায়না বাঁধে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বৃক্ষরোপন করেন।
উল্লেখ্য, জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।
বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।