শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

বেলকুচিতে ৪ নং দৌলতপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের ট্যাগ অফিসার মোঃ আবদুল খালেক। সভাপতিত্ব করেন ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ সামছুল হক ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রিফাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব মইন উদ্দিন এবং ইউপি সদস্য আবদুল মালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এই ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০